প্রিন্ট এর তারিখঃ Sep 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 8, 2026 ইং
গোয়াইনঘাটে মাছের গাড়ি ডাকাতির সময় আটক ২, লুন্ঠিত মাছসহ গাড়ি উদ্ধার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে মাছের গাড়ি ডাকাতির সময় দুইজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ সময় লুন্ঠিত মাছসহ একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় শুক্রবার রাতে থানার পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাছ বহনকারী একটি গাড়ি ডাকাতির সময় পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত দুইজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে লুন্ঠিত মাছসহ গাড়িটি উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। গোয়াইনঘাটে অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬